Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর ৮ দশমিক ৮৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ২৫ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, ইয়াকিন পলিমার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

Exit mobile version