Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ৮৩ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের ২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির দর বেড়েছে ৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল মিলস, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Exit mobile version