Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ রিলায়েন্স ইন্সুরেন্স পিএলসি শেয়ার দর ৪ টাকা ১ পয়সা বা ৩ দশমিক ৯৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দেশ গার্মেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৯২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের শেয়ার দর ১ দশমিক ৫৪ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স ৪.৫৫ শতাংশ ,প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ৪.২২ শতাংশ,নাভানা ফার্মাসিউটিক্যালস ৪.২১ শতাংশ, আল-হজ্ব টেক্সটাইল মিলস ৩.৯৮ শতাংশ, মেট্রো স্পিনিং ৩.৯৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলস ৩.৯৩ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৩.৮৮ শতাংশ দর হারিয়েছে।

Exit mobile version