Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইলস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএসইতে সবোর্চ্চ এনভয় টেক্সটাইলস লিমিটেডের ২৭ কোটি ৬২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ২৫ কোটি ৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এছাড়াও ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-আই পি ডি সি ফাইন্যান্স, সায়হাম কটন মিলস, বেক্সিমকো ফার্মা, সায়হাম টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটারস, রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Exit mobile version