সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৪ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ২৯ লাখ ২৬ হাজার ২৬১ টি শেয়ার ৩৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ৩ কোটি ৩৬ লাখ ০৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ২ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার টাকার ও তৃতীয় স্থানে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের ২ কোটি ০৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

