Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন মিলস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৩ কোম্পানির মধ্যে ১৭০টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ০৫ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইভিন্স টেক্সটাইল লিমিটেড ৭.০৯ শতাংশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ৭.০৪ শতাংশ, ফার কেমিক্যাল ৬.৮০ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ৬.৫৭ শতাংশ, এনভয় টেক্সটাইল ৬.৩৮ শতাংশ এবং কুইন সাউথ টেক্সটাইল ৬.২৫ শতাংশ বেড়েছে।

Exit mobile version