Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ডিএসইতে সবোর্চ্চ শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ২০ কোটি ২১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি। কোম্পানিটির ২০ কোটি ২০ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৩২ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল মিলস, সায়হাম কটন মিলস,বেক্সিমকো ফার্মা, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, এনভয় টেক্সটাইলস্‌, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি এবং নিটল ইন্সুরেন্স পিএলসি।

Exit mobile version