সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৪৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার দর ৯ দশমিক ২৪ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং ও নিটিং মিলস, গ্রামীন ওয়ান: স্কিম টু, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড এবং মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

