Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১২৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের ১০ টাকা ৫ পয়সা বা ৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের দর বেড়েছে ৬ দশমিক ২৫ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিক্স, দি পেনিনসুলা চিটাগং, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ অটোকারস, দেশ গার্মেন্টস, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

Exit mobile version