সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ডিএসইতে সবোর্চ্চ মালেক স্পিনিং মিলস্ পিএলসির ৪১ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ৩৪ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৪ কোটি ৩৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম কটন মিলস লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল মিলস, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, আই পি ডি সি ফাইন্যান্স, টেকনো ড্রাগ লিমিটেড এবং কর্নফুলি ইন্স্যুরেন্স পিএলসি।

