Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ৫৪ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৪ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ১৬৯ টি শেয়ার ৬১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৪ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি পূবালী ব্যাংকের ৯ কোটি ৪৫ লাখ টাকার, দ্বিতীয় স্থানে সিটি ইন্স্যুরেন্সের ৮ কোটি ৩১ লাখ ৪৪ হাজার টাকার ও তৃতীয় স্থানে সাউথইস্ট ব্যাংকের ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version