সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার দর ৫ পয়সা বা ৩ দশমিক ১৩ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ১২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ০৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্টান্ডার্ড ইসলামী ব্যাংক, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, হামি ইন্ডাস্ট্রিজ, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি এবং সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

