Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ৩০০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের ৩ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এবং রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

Exit mobile version