Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) ডিএসইতে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার দর ১ টাকা ৬ পয়সা বা ৬ দশমিক ২৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.৮২ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৪.৪৪ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৩৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪.০৯ শতাংশ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩.৫৫ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৩.৪৬ শতাংশ দর কমেছে।

Exit mobile version