সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রবিবার (৩০ আগস্ট) এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের কোম্পানিটির শেয়ার দর দশমিক ০৫ পয়সা বা ৮ দশমিক ১৯ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ারদর ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড, জেএমআই সিরিঞ্জস্, সিকদার ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, শার্প ইন্ডাস্ট্রিজ, এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

