Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৬টি কোম্পানির মধ্যে ৩২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৩ আগস্ট) ডিএসইতে সর্বোচ্চ শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৫ পয়সা বা ৭ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৮৮ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সি পার্ল বিচ রিসোর্টের ৩.৭৬ শতাংশ, ফার কেমিক্যালের ৩.৭০ শতাংশ, আরএকে সিরামিকসের ৩.৬৫ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ২.৯৯ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২.৭৮ শতাংশ, আমান কটনের ২.২১ শতাংশ এবং বিএসআরএম লিমিটেডের ১.৮২ শতাংশ দর বেড়েছে।

Exit mobile version