Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে নুরানী ডাইং

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, রবিবার (২৩ আগস্ট) নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের শেয়ার দর দশমিক ৩ পয়সা বা ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৭ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রিং শাইনের ৬.৫২ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.০০ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলসের ৫.৮৮ শতাংশ, এসএস স্টিলের ৫.৮৮ শতাংশ, ক্যাপিটেক বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৫.৬৮ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৫.৫৭ শতাংশ এবং আরামিট সিমেন্টের ৫.৫১ শতাংশ দর কমেছে।

Exit mobile version