Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএসইতে সবোর্চ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ৫২ কোটি ৭৫ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ৫১ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৯ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড।

এছাড়াও, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শমরিতা হসপিটাল, মালেক স্পিনিং মিলস, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, রানার অটোমোবাইলস, সামিট এলায়েন্স পোর্ট, সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Exit mobile version