Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ২০ দশমিক ৮৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১.৯০ টাকা।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২.৪০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১৬ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২.১০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্টরন্যাশনাল লিজিংয়ের ১৬.০০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১৫.৭৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৩.৭৯ শতাংশ, বিআইএফসির ১৩.৭৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬৫ শতাংশ ও সান লাইফ ইন্স্যুরেন্সে ৮.৬৭ শতাংশ শেয়ার দর কমেছে।

Exit mobile version