Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দামে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৫২ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়ায় ৫.৫০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ারের শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ৬৭ শতাংশ এবং সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৫.২০ টাকা।

তৃতীয় স্থানে থাকা নূরানী ডাইংয়ের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ৮১ শতাংশ। সপ্তাহ শেষে ফান্ডটির সমাপনী মূল্য দাঁড়ায় ৩.৯০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সেনা ইন্স্যুরেন্সের ২২.১২ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ২১.৮৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ২০.৪২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১৫.৯৬ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১৫.৬৩ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫.৩২ শতাংশ ও বেক্সিমকোর ১৫.৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Exit mobile version