Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থানে বেক্সিমকো

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

‎সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩ দশমিক ৬৮ শতাংশ।

‎ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

‎লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩ দশমিক ৬৮ শতাংশ।

‎তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২৫ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২ দশমিক ৫৪ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সায়হাম টেক্সটাইলের ২৪ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা, এমএল ডাইংয়ের ২৩ কোটি ৭৭ লাখ টাকা , সাপোর্টের ১৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা , ডমিনেজ স্টিলের ১৬ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা , ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা , বেক্সিমকো ফার্মার ১৪ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা এবং প্রাইম ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

Exit mobile version