Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

সূচকের পতনে লেনদেন ৫৪২ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০২টি কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৫৪২ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১২ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ১৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯২৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১১৮৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৬৩ পয়েন্ট কমে ২২১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৫৪২ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১১৫ কোটি ৪২ লাখ ৬৭ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৯টি কোম্পানির, বিপরীতে ১০২ কোম্পানির দর কমেছে। আর ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Exit mobile version