Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো)

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ৫১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো)।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির ৪১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে, ৩১ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এম.এল. ডাইং লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড , আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স পিএলসি।

Exit mobile version