Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে পিপলস লিজিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১০ আগস্ট) ডিএসইতে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ২ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স। কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬ ৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৬৯ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফাস ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৭.৪১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫.৭৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.৮৪ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪.৪৪ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৪.১৪ শতাংশ এবং ফ্যামিলিটেক্সের ৩.৫৭ শতাংশ দর কমেছে।

Exit mobile version