Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৩ আগস্ট) ডিএসইতে সবোর্চ্চ শার্প ইন্ডাস্ট্রিজের ৪০ কোটি ৩২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ৩৬ কোটি ০৬ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩২ কোটি ০১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু ফেব্রিকস লিমিটেড।

এছাড়াও, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এসিআই ফর্মুলেশনস পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড এবং মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

Exit mobile version