Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪১ কোটি ২২ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৯ জুলাই) কোম্পানিগুলোর মোট মোট ১ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৯৯৭ টি শেয়ার ৭১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ২২ লাখ ৭৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ১১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮ কোটি ৩০ লাখ ১৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৮২ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version