Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৭ জুলাই) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪৮ হাজার ৩৭ টি শেয়ার ৫৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সামিট ফার ইস্ট নিটিংয়ের ১৩ কোটি ৩৬ লাখ ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থানে ডমিনোজ স্টিলের ৫ কোটি ১ লাখ ৮ হাজার টাকার এবং তৃতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version