Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ২৯৯ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৭ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ২ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Exit mobile version