সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৭ কোটি ৫৫ লাখ ৪২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৬ জুলাই) কোম্পানিগুলোর মোট ৫৫ লাখ ৯৭ হাজার ২৭৯ টি শেয়ার ৭৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৫৫ লাখ ৪২ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সামিট অ্যালায়েন্স পোর্টের ৮ কোটি ৮০ লাখ টাকার, দ্বিতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ৭৬ লাখ টাকার ও তৃতীয় স্থানে ড্যাফোডিল কম্পিউটার্সের ২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

