Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৬ জুলাই) ডিএসইতে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ১ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ০৩ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মেঘনা পেটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৫ শতাংশ কমেছে ।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৬.৪৮ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ৫.৫৬ শতাশ, একমি পেস্টিসাইডের ৫.৩৮ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ শেয়ার দর কমেছে।

Exit mobile version