Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডটির শেয়ার দর ৪৭ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়ায় ৬.৮০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১.৭০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ৬৭ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়ায় ৮ টাকা ১০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফাস ফাইন্যান্সের ৩৮.৪৬ শতাংশ, পিপলস লিজিংয়ের ৩৮.৪৬ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২৫.০০ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ২৫.০০ শতাংশ, এম এল ডাইংয়ের ২৩.৩১ শতাংশ, এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ২১.০৫ শতাংশ ও প্রাইম ফাইন্যান্সের ১৯.৩৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

বিদায়ী সপ্তাহে এসব কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Exit mobile version