Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে ২৯৪ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,মঙ্গলকার (২১ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের ৩ টাকা ৪ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- কুইন সাউথ টেক্সটাইল মিলসের ৯.৪৩ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৮.৯৮ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৮.৯৬ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.১০ শতাংশ দর বেড়েছে।

Exit mobile version