Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৮ কোটি ৫২ লাখ ২ হাজার টাকা লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ জুলাই) কোম্পানিগুলোর মোট ২ লাখ ৮৫ হাজার ৯৮৪টি শেয়ার ৫৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৫২ লাখ ২ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের ৩ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ৬০ লাখ শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে বিএসআরএম স্টিলের ১ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version