Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে ১৪৮ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর আগের কার্যদিবসের ৪ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৯.৮৪ শতাংশ, এম.এল. ডাইংয়ের ৯.৪২ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ, এসিআই ফর্মুলেশনসের ৪.৬৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৪.৪৭ শতাংশ ও ইস্টার্ণ লুব্রিকেটের ৪.২৩ শতাংশ দর বেড়েছে।

Exit mobile version