সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএসইতে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। শেয়ার দর ৫টাকা ৮ পয়সা বা ৭ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ২৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলসের শেয়ার দর ৫দশমিক ৪৮ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-জি কিউ বলপেন ৪.৭৭ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৩.৯০ শতাংশ, জেনারেসন নেক্সটের ৩.৫৭ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৩.৫৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩.৪৭ শতাংশ, বিএসআরএম স্টিলের ৩.৩৬ শতাংশ এবং সি এন্ড এ টেক্সটাইলসের ৩.৩৩ শতাংশ দর কমেছে।

