Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে টেকনো ড্রাগস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে ১০৩ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি টেকনো ড্রাগস পিএলসির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ টেকনো ড্রাগস পিএলসি শেয়ার দর আগের কার্যদিবসের ৪ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার কেমিক্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমসের ৪.৩৫ শতাংশ, এমবি ফার্মার ৪.০৩ শতাংশ, এম এল ডাইংয়ের ৩.৯০ শতাংশ, সেলকো ফার্মার ৩.৭২ শতাংশ, এপেক্স ট্যানারীর ৩.৩৩ শতাংশ, আমার ফিডের ৩.২৮ শতাংশ এবং মীর আক্তার হোসেন লিমিটেডের ৩.১৭ শতাংশ দর বেড়েছে।

Exit mobile version