Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে এসিআই ফর্মুলেশনস

সপ্তাহের চতূর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে ১৩১ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি এসিআই ফর্মুলেশনস পিএলসির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৫ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ এসিআই ফর্মুলেশনস পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের ১৫ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা এইডসের শেয়ার দর ৭ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৭ দশমিক ২৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশনের ৬.১১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.০১ শতাংশ, ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ডের ৬.০০ শতাংশ, বিএসআরএম স্টিলের ৫.১১ শতাংশ, ডাচ বাংলা ব্যাংকের ৪.৯৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৪.৪৭ শতাংশ এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৪৪ শতাংশ দর বেড়েছে।

Exit mobile version