Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির ৭৪ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। কোম্পানিটির ৪৯ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩৬ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ, আই পি ডি সি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিলস, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

Exit mobile version