Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে ১৮১ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৩ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ১৪ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মেঘনা ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, গ্লোবাল ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি ও আরামিট লিমিটেডের শেয়ার দর বেড়েছে।

Exit mobile version