Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে ২১৪ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৯ জুলাই) ডিএসইতে সর্বোচ্চদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর আগের কার্যদিবসের ৩ টাকা বা ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্সুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ক্যাবলস লিামটেডের দর বেড়েছে ৯ দশমিক ০৮ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সোনালী পেপার এন্ড বোর্ড মিলস ৮.৭৪ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্স ৮.৭২ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড ৮.৫৩ শতাংশ, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ৮.৫২শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্স পিএলসি ৬.৯ শতাংশ, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬.৫৭ শতাংশ এবং ন্যাশনাল টিউবস লিমিটেডের ৫.৫৯ শতাংশ দর বেড়েছে।

Exit mobile version