Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে ১৬০ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৭ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের ৪ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে তসরিফা ইন্ডান্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৩৭ শতাংশ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৯.৩০ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৮.৮৯ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৮.৫৭ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৭.৮৯ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৬.৮২ শতাংশ ও শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৬.৭৯ শতাংশ দর বেড়েছে।

Exit mobile version