সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৪ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৬ জুলাই) কোম্পানিগুলোর মোট ৬৯ লাখ ৫৯ হাজার ৯৮৭টি শেয়ার ১১৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মালেক স্পিনিং মিলসের ৭ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এনভয় টেক্সটাইলসের ৭ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার টাকার ও মেঘনা পেটের ৪ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

