Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৫ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ মালেক স্পিনিং মিলস পিএলসির ৫৩ কোটি ৪০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ৪১ কোটি ২৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪১ কোটি ৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আই পি ডি সি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), সামিট এলায়েন্স পোর্ট, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ , শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বিএসআরএম স্টিলস লিমিটেড।

Exit mobile version