সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ মালেক স্পিনিং মিলস পিএলসির ৬৭ কোটি ১ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৬০ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৮ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আই পি ডি সি ফাইন্যান্স, সিটি ব্যাংক, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

