Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২২ জুন) ডিএসইতে সর্বোচ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার দর ৭ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ০২ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, জিকিউ বলপেন, ফাইন ফুডস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, উসমানিয়া গ্লাস শিট, আমান কটন ফাইবার্স পিএলসি ও বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড শেয়ার দর কমেছে।

Exit mobile version