বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪.৩৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৪২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩.৩০ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৮৯ শতাংশ।
এ ছাড়া শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো (৩৩ কোটি ১৩ লাখ টাকা), বিডি থাই (২৬ কোটি ৩৭ লাখ টাকা), ব্র্যাক ব্যাংকের (২৩ কোটি ২৪ লাখ টাকা), ডমিনেজ স্টিল (১৯ কোটি ৯১ লাখ টাকা), বিডি থাই ফুড (১৭ কোটি ৭৮ লাখ টাকা), জেনেক্স ইনফোসিস (১৭ কোটি ৩৩ লাখ টাকা) এবং সিটি ব্যাংক (১৬ কোটি ৩১ লাখ টাকা)।

