Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৩ কোটি ৪৯ লাখ ১৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ জুন) কোম্পানিগুলোর ১ কোটি ১২ লাখ ৫২ হাজার ১০৬ টি শেয়ার ১৫৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৩ কোটি ৪৯ লাখ ১৫ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মার ১২ কোটি ৭২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজের ৮ কোটি ৪৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে গ্রামীণফোনের ৫ কোটি ৭৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version