Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ জুন) ডিএসইতে সবোর্চ্চ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির ৬০ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ৫৩ কোটি ৩৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪৯ কোটি ১৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রবি আজিয়াটা, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, ন্যাশনাল ফীড মিল, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, ব্র্যাক ব্যাংক, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড।

Exit mobile version