সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৫ জুন) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৭ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ৩৪ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিআইএফসির ৬.৩৮ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.৮৫ শতাশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.১৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩.৯৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩.৯৩ শতাংশ ও উসমানিয়া গ্লাসের ৩.৯২ শতাংশ শেয়ার দর কমেছে।

