Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৭ কোটি ৯৬ লাখ ৫১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১১ জুন) কোম্পানিগুলোর ৭১ লাখ ২৮ হাজার ৫৮৭ টি শেয়ার ১০১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৯৬ লাখ ৫১ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইস্টার্ন ব্যাংক পিএলসির ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৩ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে সিটি ইন্স্যুরেন্স পিএলসির ১ কোটি ৭৩ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version